সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

ঝিনাইদহের পলাতক জঙ্গি চাঁপাইনবাবগঞ্জে নিহত

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
ঝিনাইদহের পলাতক জঙ্গি চাঁপাইনবাবগঞ্জে নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানায় অভিযানে নিহত চারজনের একজন ঝিনাইদহের আস্তানা থেকে পালিয়ে যাওয়া জঙ্গি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, তার নাম আবদুল্লাহ। আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম এ কথা জানান।

 

২২ এপ্রিল ঝিনাইদহে একটি বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘সাউথ প’ নামে অভিযান চালায়। সেখানে প্রচুর বিস্ফোরক পাওয়া গেলেও কাউকে ধরা যায়নি।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝিনাইদহর ওই বাড়িতে ধর্মান্তরিত মুসলিম আবদুল্লাহ বাস করতেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের রফিকুল ইসলাম আবুর বাড়িতে যান। অভিযানে আবুও নিহত হয়েছেন।

 

গ্রেপ্তার হওয়ার পর আবুর স্ত্রী সুমাইয়া খাতুন জিজ্ঞাসাবাদে জানান, সম্প্রতি ঝিনাইদহ থেকে তাদের বাড়িতে দুজন এসেছিলেন। জঙ্গি আবদুল্লাহর ছবি মিলিয়েও এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র:কালেরকণ্ঠ