সদ্য প্রকাশিত
শিল্প ও সাহিত্য

ঝরে যা বৃষ্টি

নিউজ ডেস্ক২২ মে ২০১৯১ মিনিট পড়া
ঝরে যা বৃষ্টি

বৃষ্টি তুই ঝরে যা

মনের কান্নাগুলো নিয়ে যা।

একটা আগন্তুককে গিয়ে বল, তারে ভালোবাসি।

কেনো বাসি জানি না

তারে ভালোবাসা যায় না।

দূর পানে চেয়ে থাকা যায়

তারে চাওয়া যায় না।

কেনো যায় তুই কি জানিস বৃষ্টি?

বল না আমায় কেমনে বলি তারে?

রাত-দিন খুঁজি যারে, সেকি খুঁজে মোরে?