জয়পুরহাট প্রতিনিধিঃ
অনেক জল্পনা কল্পনা শেষে মঙ্গলবার জয়পুরহাট মোটর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। নির্বাচনে জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতি ও রফিকুল ইসলাম রফিক সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
গত ২০ অক্টোবর সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর ভোট গননার পূর্ব মুহুর্তে সৃষ্ট গোলযোগের কারনে প্রিজাইটিং অফিসার ভোট গননা স্থগিত করে সকল ব্যালট পেপার বাক্সবন্ধি করে থানায় জমা দেন।
নির্বাচন সম্পন্ন হওয়ার ১০ দিন পর প্রধান নির্বাচন কমিশনারের লিখিত চিঠির প্রেক্ষিতে প্রিজাইটিং অফিসারসহ নির্বাচনে জড়িত সংশ্লিষ্টরা গত শনিবার সন্ধ্যায় সার্কিট হাউজে ভোট গননা সম্পন্ন করে। নির্বাচনে ২১ সদস্যবিশিস্ট নির্বাহী কমিটির সভাপতি পদে জাহাীঙ্গর আলম চৌধুরী ও সাধারন সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়।

গত ৫ মার্চ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলাকালে সৃষ্ট গোলযোগের কারনে নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর ২৭ মার্চ নির্বাচনের তারিখ ঘোষিত হলেও আদালতে মামলার কারনে নির্বাচন স্থগিত হয়ে যায়।
এরপর আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পর গত ২০ অক্টোবর সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোট গননার প্রাক্কালে বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রিজাইটিং অফিসার ভোট গননা স্থগিত করেন। পরে ব্যালট ট্রাংকে ভরে সিরগালা করে সেগুলো সদর থানায় জমা রাখা হয়।
গত শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের ভোট গননার জন্য লিখিত চিঠি পাওয়ার পর সার্কিট হাউজে এ ভোট গননা রাত ব্যাপী চলে। ভোট গননা শেষে রোববার প্রিজাইটিং অফিসার আব্দুর রউফ উল্লেখিত ফলাফল ঘোষনা করেন।
স/শ










