জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি গোলজার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সকালে শহরের হিচমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত গোলজারের বিরুদ্ধে কি কি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জেলা বিএনপি’র একটি সুত্র জানায়, গ্রেপ্তারকৃত গোলজার হোসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জয়পুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে পরপর দুবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। সর্বশেষ জেলা বিএনপি’র কমিটিতে তিনি সহ-সভাপতির দায়িত্ব পান।
২০১৩ থেকে ২০১৪ সালের দিকে বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল চলাকালে বিএনপি নেতা গোলজার হোসেনের বিরুদ্ধে সদর থানায় একাধিক নাশকতার মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন বলে র্যাব সূত্র জানিয়েছে।

স/আর










