আন্তর্জাতিক

জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে পূজা চলবে, রায় হাইকোর্টের

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :
পিটিশন খারিজ হয়ে যাওয়ায় জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে পূজা-আর্চণা করতে পারবেন হিন্দু ধর্মাবলম্বীরা।

খবর এনডিটিভির।সোমবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ সেলারে একজন পুরোহিত পূজা করতে পারেন বলে রায় দিয়েছিলেন বারানসি জেলা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। এলাহাবাদ হাইকোর্টে এ নিয়ে একটি আবেদন করে কমিটি। দুই দফা শুনানির পর সোমবার সেই আবেদন খারিজ করে দেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এই মামলার দুটি আবেদনের শুনানি হয়।

ট্যাগ: