সদ্য প্রকাশিত
রাজশাহী

জেলা আ’লীগের শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালন

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
জেলা আ’লীগের শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক:

যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে রাজশাহী জেলা আ’লীগ।

 

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে ভূবনমোহন পার্কের স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা শফিকুল সরকার, রাজশাহী জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এএইচএম খালেদ ওয়াশি কেটু, যুবনেতা মোঃ মুজাহিদ হোসেন মানিক, মোঃ রফিকুজ্জামান রফিক, শাহাদত হোসেন পিন্টু, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ রবিউল আলম বাবু, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ তাজবুল ইসলাম প্রমূখ।

 

সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

 

সকাল ৭.০০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং সারাদিন দলীয় কার্যালয়ে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তিযুদ্ধের গান বাজানো হয় এবং সন্ধ্যায় লক্ষীপুর মোড়ে মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

স/শ