গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, গ্রাহকদরে জন্য সুবিধাজনক ডেইলি মেসেজিং ও স্টিকার সেট চালু করতে ভাইবারের সহযোগী হতে পেরে গ্রামীণফোন আনন্দিত। তাদের বিশ্বাস এই সহযোগিতা গ্রামীণফোনের ডিজিটাল সেবার জন্য নতুন বিতরণ মাধ্যম তৈরি করবে এবং গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে।
গ্রাহকরা *৫০০০*২১৫# ডায়াল করে ২ টাকায় ২০ মেগাবাইটের একদিন মেয়াদী ভাইবার ম্যাসেজিং কিনতে পারবেন। এছাড়াও ভাইবার স্টিকার মার্কেট থেকে স্টিকার সেট ডাউনলোড করা যাবে।

গ্রামীণফোনের সঙ্গে সহযোগিতা সম্পর্কে ভাইবারের দক্ষিণ এশিয়া প্রধান অনুভব নায়ার বলেন, আমরা সবসময় গ্রাহকদের কাছে ভাইবারের আকর্ষণ বাড়াাতে সচেষ্ট। ভাইবার মেসেজিং মাধ্যমে গ্রাহকদের কাছে সুলভে একটি যোগাযোগ ব্যবস্থা পৌছে দিতে গ্রামীণফোনের সঙ্গী হতে পেরে তারাও আনন্দিত।









