সদ্য প্রকাশিত
রাজনীতি

জাতীয় ঐক্য টিকবে কিনা সন্দেহ আছে

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
জাতীয় ঐক্য টিকবে কিনা সন্দেহ আছে

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে একটি জগাখিচুড়ি সৃষ্টি হয়েছে। ওই ঐক্য শেষ পর্যন্ত টিকবে কিনা সন্দেহ আছে। সোমবার কক্সবাজারে একটি নতুন হোটেল পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ-বিদেশে কতটা জনপ্রিয় তা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। কাজেই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

‘রেলপথে ব্যর্থ হয়েছে, সড়কপথেও আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা ব্যর্থ হবে’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ট্রেন যাত্রা, সড়কযাত্রায় অচিন্তনীয় জনস্রোত দেখে বিএনপি হতাশ। তাই তারা আবোল-তাবোল বকছে।

তিনি আরও বলেন, এই নির্বাচনী সফরের একটা সমাবেশের সমপরিমাণ লোক বিএনপি ঢাকায় জমায়েত করতে পারে নাই। তাই তাদের এত হতাশা ও অন্তর্জ্বালা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে জনগণ খুশি বলেই আওয়ামী লীগের ট্রেন ও সড়কযাত্রায় এত লোকের সমাগম। হোটেল পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন ও সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ মন্ত্রীর সঙ্গে ছিলেন।