সিল্কসিটিনিউজ ডেস্ক :
মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউ রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
শর্মিলা রহমানের মা মিসেস মোকারেমা রেজা (৭০ বছর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, সৈয়দা শর্মিলা রহমানের পিতা প্রয়াত এম এইচ হাসান রাজা। পরিবারের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ির সুস্থতা কামনায় দোয়া কামনা করা হয়েছে। দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সূত্র: যুগান্তর










