সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

জনবল-সংকটে সাপাহারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য সেবা ব্যাহত

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
জনবল-সংকটে সাপাহারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য সেবা ব্যাহত

প্রদীপ সাহা, সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা জনবল সংকটের কারণে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। টেকনেশিয়ান থাকলেও হাসপাতালের এক্স-রে মেশিনটি প্রায় দেড় বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে,বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসা কর্মকর্তার পদ আছে ২৭ টি তবে বর্তমানে ওই পদে কর্মরত আছেন মাত্র ৭ জন। তৃতীয় শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর ৮৪ টি পদের মধ্যে ৬১ জন কর্মরত আছেন, নার্স ২১ টি পদের মধ্যে কর্মরত আছেন ৮ জন, মাঠকর্মী ২০ টি পদের মধ্যে কর্মরত আছেন ১৩ জন,  নিরাপত্তা প্রহরী ৩ টি পদের মধ্যে কর্মরত আছেন ১ জন, বাবুর্চি ৩ টির মধ্যে কর্মরত আছেন ২ জন এবং সুইপার ৫ টি পদের মধ্যে কর্মরত আছেন ২ জন।

গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মমিনুল হক জানান, চিকিৎসকের ২৭ টি পদের মধ্যে মাত্র ৭ টি পদে চিকিৎসক থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে টেকনেশিয়ান থাকলেও এক্স-রে যন্ত্রটি প্রায় দেড় বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। সার্জন ও এনেসথেসিয়া ডাক্তার না থাকায় অস্ত্রপাচার করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন গড়ে ২০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা সেবা নেন এবং প্রতিদিন গড়ে ৪০/৪৫ জন রোগী ভর্তি থাকেন বলে এই কর্মকর্তা জানান।

স/আ