সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
রাজশাহী

জঙ্গি শুভ রাবির শিক্ষার্থী

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
জঙ্গি শুভ রাবির শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে নিহত দুই জঙ্গির মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আহসান হাবিব শুভ (২৪)। তিনি রাবির ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

 

জঙ্গি শুভ নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ হোসেন ও আঞ্জুমান আরা বেগমের ছেলে।

 

শিক্ষার্থী শুভর বিষেয়ে আজ বুধবার রাবির ইংরেজি বিভাগের সভাপতি মাসুদ আখতার বলেন, গণমাধ্যমে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে শুভর সঙ্গে মিল আছে। তাই ধারণা করা হচ্ছে তিনি আমাদের বিভাগেরী শিক্ষার্থী শুভ। শুভ প্রায় দুই বছর ধরে নিখোঁছিলেন।

 

এ বিষয়ে রাবির প্রক্টর মিজবুল হক খান আজাদ বলেন, শুভর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন কিছু বলা হয় নি।

 

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, র‌্যবের পক্ষ থেকে আমাদের কোন কিছু জানানো হয় নি। জানানো হলে তদন্ত করে দেখা হবে।

 

রাইজিংবিটি সূত্রে জানা গেছে, এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর গোদাগাড়ি থানায় (মামলা নং-১৭) অবৈধ অস্ত্র রাখার দায়ে শুভ গ্রেপ্তার হয়েছিলেন। পরে ২০১৫ সালের মে মাসে জামিনে ছাড়া পান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শুভর নিখোঁজের ব্যাপারে তার বাবা আলতাফ হোসেন ২০১৫ সালের ৭ জুলাই বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ক্রমিক নম্বর ৩৬৫।

উল্লেখ্য, গত শনিবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা মির্জামাঠ এলাকায় র‌্যাবের অভিযানে নিহত হয় দুই জঙ্গি। তারা ওই এলাকার একটি তিনতলা বাসার নিচতলায় ছাত্র পরিচয়ে ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল।

 

এ সময় সেখান থেকে ১টি রিভলবার, একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ১০টি চাপাতি, দুটি ল্যাপটপ ও ৬৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

 

স/আ