সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
বিচিত্র

জগিং করলেও সে দেশে কারাগারে যেতে হয়

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
জগিং করলেও সে দেশে কারাগারে যেতে হয়

জগিং করার অপরাধে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। বিশ্বের একটি দেশে এখনো তা দণ্ডনীয় অপরাধ। এমন অদ্ভুত সব নিষেধাজ্ঞার গল্প আরো আছে। কী কী, তা জেনে নিন।

ফুরসত পেলেই ভিডিও গেম খেলতে শুরু করে দেন? তবে গ্রিসে বেড়াতে গেলে মুশকিলে পড়বেন। কারণ, সে দেশে ভিডিও গেম খেলা একেবারেই নিষিদ্ধ। এমনকি, বাড়ির কম্পিউটারেও তা খেলা যাবে না। বেআইনি জুয়া খেলা রুখতে ২০০২ সালে এমন আইন করে গ্রিস সরকার।

মালয়েশিয়ায় হলুদ রঙের কোনো পোশাক পরা একেবারেই বারণ। জুতা-জামা, টুপি তো বটেই, এমনকি হলুদ রঙের অন্তর্বাস পরাও নিষেধ।

সে দেশে হলুদ রঙকে প্রতিবাদের প্রতীক মনে করা হয়। একটি বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদীদের পরনে প্রায়ই দেখা যায় হলুদ রঙের পোশাক। তাদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবেও এই আইন করে মালয়েশিয়া।

নিজের সন্তানের জন্য পছন্দ মতো নাম বাছতে পারেন না ডেনমার্কবাসীরা। তার জন্য বিস্তর হ্যাপা সামলাতে হয় তাদের। বরং সে দেশের সরকারের তৈরি ২৪ হাজার নামের একটি তালিকা থেকেই বেছে নিতে হয় সন্তানের নাম। সরকারের কাছে এ নিয়ে বিশেষভাবে আবেদন করতে পারেন। তাতে সায় মিললে তবেই নিজের পছন্দের নামে সন্তানকে ডাকতে পারবেন!

সকালে উঠেই জগিং করা উচিত। এই পরামর্শ অনেকেই দেন। তবে বুরুন্ডিতে গিয়ে এমনটা করলে আপনাকে সারা জীবন কারাগারে কাটাতে হতে পারে। দেশের উপজাতিদের মধ্যে যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজা জগিং নিষিদ্ধ করেন। কারণ, সেখানে জগিং করাকে যুদ্ধের সমতুল্য বলে মনে করা হয়।