সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

চুরির ১৮ বছর পর পাওয়া গেল মেয়েটিকে!

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
চুরির ১৮ বছর পর পাওয়া গেল মেয়েটিকে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জন্মের পর হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যাওয়া সেই নবজাতককে ১৮ বছর পর পাওয়া গেল।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের একটি হাসপাতাল থেকে চুরি হওয়া ছোট্ট মেয়েটি এখন তরুণী, বয়স তার ১৮ বছর। পুলিশ জানিয়েছে, সাউথ ক্যারোলাইনা রাজ্যে তাকে পাওয়া গেছে।
মেয়েটির নাম কেমিয়াহ মোবলি। ১৯৯৮ সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন তিনি। সাউথ ক্যারোলাইনার ওয়াল্টারবোরো কর্তৃপক্ষ তাকে অপহরণের জন্য গ্লোরিয়া উইলিয়ামস (৫১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে।

কেমিয়াহ মোবলি তার প্রকৃত বাবা-মায়ের দেওয়া নাম। তবে উইলিয়ামস তার নাম পরিবর্তন করে দেন এবং সেই নামে তিনি বেড়ে ওঠেন। মোবলি মনে করতেন, উইলিয়ামসই তার মা। ঘটনাক্রমে এই খবর পেয়ে যান তার বাবা-মা।

ফ্লোরিডার জ্যাকসনভাইলের শেরিফের কার্যালয় জানিয়েছে, ডিএনএ পরীক্ষায় মোবলির প্রকৃত পরিচয় প্রমাণিত হয়েছে। উইলিয়ামস তার মা নন। তবে সুস্থ-সবলভাবে বেড়ে উঠেছেন মোবলি। তিনি এখন পরিপূর্ণ নারী।

চুরি হওয়া শিশুদের উদ্ধারে তৎপরতা চালাতে গিয়ে গত বছর একটি সূত্র পায় জ্যাকসনভাইলের শেরিফের কার্যালয়। সেই সূত্র থেকে তল্লাশি চালিয়ে মোবলির পরিচয় সম্পর্কে মোটামুটি নিশ্চিত হওয়ার পর তার ডিএনএ পরীক্ষা করা হয়। এতে এই নাটকীয়তার সমাপ্তি হয়। মোবলি ফিরে পান তার আপন বাবা-মাকে।

১৮ বছর আগে উইলিয়ামস যখন মোবলিকে চুরি করেন, তখন মোবলির নিখোঁজ হওয়ার খবর ছবিসহ ছাপা হয়। সেই ছবি এবং তখনকার সময়ে উইলিয়ামসের সঙ্গে তোলা শিশু মোবলির ছবি মিলিয়ে দেখে শেরিফের কার্যালয়। এতে কর্মকর্তাদের সন্দেহ হয় এবং তারা খোঁজখবর নেওয়া শুরু করেন। শেষ পর্যন্ত মোবলি তার প্রকৃত বাবা-মায়ের সন্ধান পান।

মোবলি জন্মগ্রহণ করেন ফ্লোরিডার উইনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে। সেন্টারটির বর্তমান নাম ইউএফ হেলথ জ্যাকসনভাইল। জন্মের মাত্র আট ঘণ্টা পর এক নারী ‘স্বাস্থ্যকর্মী সেজে’ তাকে চুরি করে নিয়ে যান। ওই নারী মোবলির মা শাহনারাকে বলেন, তার মেয়ের জ্বর হয়েছে এবং তা পরীক্ষা করে দেখার প্রয়োজন। মেয়েটিকে নিয়ে তিনি বেরিয়ে যান এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

মেয়েকে খুঁজে পেতে মরিয়া হয়ে চেষ্টা চালান শাহনারা। সেই সময়ে গণমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়। খবরের সঙ্গে মোবলির অনেক ছবি ছাপা হয়। সেই ছবির কারণে খুঁজে পাওয়া গেল মোবলিকে।

মোবলিকে পাওয়া গেছে, তার প্রকৃত বাবা-মা আনন্দে আত্মহারা। কিন্তু মোবলি কি তার বাবা-মায়ের কাছে ফিরবেন, নাকি উইলিয়ামসের কাছে থাকবেন? এটি এখন কোটি টাকার প্রশ্ন। জ্যাকসনভাইলের শেরিফ মাইক উইলিয়ামস জানিয়েছেন, মোবলি এখনো এ বিষয়ে সিদ্ধান্ত দেননি। তবে তারা আশাবাদী, মোবলিকে বুঝিয়ে তার প্রকৃত বাবা-মায়ের কাছে ফেরত পাঠানো সম্ভব হবে।

তবে ব্যক্তিগত গোপনীয়তার খাতিরে মোবলির এখনকার কোনো ছবি প্রকাশ করেনি শেরিফের কার্যালয়।

সূত্র:রাইজিংবিডি