রাজশাহী

চারঘাটে পরিত্যক্ত ওয়ান শুটার গানসহ গুলি জব্দ

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল ২৫ মার্চ রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ওয়ান শুটার গান ও ৬ টি রাবার বুলেট উদ্ধার করেছে। চারঘাট থানাধীন টাঙ্গন মধ্যেপাড়া পদ্মা নদীর ঘাট সংলগ্ন তীরে অপারেশন পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা জয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব। তবে কারা জড়িত তাদের সনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান আছে।

প্রাথমিকভাবে র‌্যাব ধারণা করছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য সন্ত্রাসীরা ওয়ান শুটার গান ও রাবার বুলেট পার্শ্ববর্তী দেশ ভারত হতে সংগ্রহ করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র রেখে পালিয়ে গেছে। অস্ত্রগুলো জেলার চারঘাট থানায় হস্থান্তর করা হয়েছে।