
সিল্কসিটি নিউজ ডেস্ক :

এদিকে অন্য এক সতর্কবার্তায় তিনি জানিয়েছেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
টানা ৩৫ দিন ধরে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ইতোমধ্যে এপ্রিলে পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে তাপপ্রবাহ কেটে যেতে পারে।








