সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চার জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
চার জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

নিজস্ব প্রতিবেদক: চার জঙ্গিকেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শুক্রবার রাত গভীর রাতেস শহরের পৌরসভা কবরস্থানে তাদের দাফন করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথমে জঙ্গি আবু আলীর লাশ চাচা ইয়াসিন আলীর কাছে হস্তান্তর করা হয়। তবে আবুর নিজ পরিবারের কেউ লাশ গ্রহণ না করায় রাতে আবারও তা ফেরত নেয় পুলিশ। পরে চার জনকেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চার জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন হয়।

উল্লেখ্য, বুধবার সারাদিন জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ জোর শিবগঞ্জ উপজেলাধীন শিবনগর এলাকার একটি বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলাবাহিনী। আবু মিয়া ও তার পরিবার ঘটনাস্থলের ভেতরে ছিল বলে দাবি করেন তারা।এরপর কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সোয়াট টিম ঘটনাস্থলে পৌঁছলে সন্ধ্যা সোয়া আবুর মা ও চাচির মাধ্যমে শেষবারের মতো তাকে আত্মসমর্পণের আহ্বান ও তার স্ত্রী ও সন্তানকে বের করে দেওয়ার আহ্বান জানানো হয়।

এতে তারা সাড়া না দেওয়ায় ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িটি লক্ষ্য করে প্রথমে একটানা ও পরে থেমে থেমে গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে সোয়াট টিম। ‘ঈগল হান্ট’ নামের এই অভিযান ওই রাতে অভিযান অসমাপ্ত রাখার পর পরদিন বৃহস্পতিবার আবারও সেখানে গুলি ছোড়ে সোয়াট টিমের সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে সোয়াটের পক্ষ থেকে জানানো হয়, এ অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে এবং আহতাবস্থায় আবুর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার নিহত জঙ্গিদের মরদেহ উদ্ধার এবং গুলি ও বিস্ফোরকের সন্ধানে বাড়িটিতে সোয়াটের তল্লাশি চালানোর কথা রয়েছে।

 

স/আ