
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড মহাসড়কে মোটরবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পলাশ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ মহা সড়কে দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীতমূখী মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে।

ঘটনায় মোটরবাইকের অপর আরোহী শিমুলকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত পলাশ (২৫) মহারাজপুর গ্রামের ডালিমের ছেলে। গুরুতর আহত শিমুল মিয়া রানিহাটি ইউপির’ কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের একরাম মিয়ার ছেলে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, শুক্রবার ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ মহা সড়কে দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীতমূখী মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান (ওসি)।
এস/আই








