সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইয়ে জঙ্গিদের অস্ত্র ও বিষ্ফোরক সন্দেহে ৩টি বাড়ি ঘিরেছে পুলিশ

নিউজ ডেস্ক১১ মে ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইয়ে জঙ্গিদের অস্ত্র ও বিষ্ফোরক সন্দেহে ৩টি বাড়ি ঘিরেছে পুলিশ

ভ্রামম্যাণ প্রতিনিধি:

জঙ্গিদের অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আছে সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পৃথক ৩টি বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে বাড়িগুলো ঘিরে সকাল ৭টার দিকে তল্লাশী অভিযান শুরু করা হয়।

এর আগে কানাসট রাঘবপুর থেকে আজিজুর রহমান ও বিলবাড়ী এলাকা থেকে বাবু নামে দু’জনকে আটক করে পুলিশ। তাদের পরিবার আটকের কথা বললেও এব্যাপারে পুলিশ গণমাধ্যমকে কিছুই বলছেনা।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভোররাত ৩টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাঘবপুর গ্রামের মৃত নেশ মোহাম্মদের ছেলে বৈদ্যুতির মিস্ত্রি আজিজুর রহমানকে পুলিশ আটক করে নিয়ে যায়।

পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী বিলবাড়ী গ্রামের এসলামের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় জুয়েলে ভাই বাবুকে আটক করে পুলিশ। অভিযানের আগেই বাড়ির লোকজন সটকে পড়ে। সকালে বাড়িটির মাঠি খুড়লেও তেমন কিছু পাওয়া যায়নি।

পরবর্তীতে আজিজুর রহমান ও শিবনারায়নপুর বাঘীতলা গ্রামে রবিউল ইসলামের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। বর্তমানে বাড়িগুলো ঘিরে রেখেছে পুলিশ। অভিযানের বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। তবে পুিলশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, অভিযান শেষ হলে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

 

স/আ