চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা উত্তর ভবানীপুর এলাকা থেকে কাভার্ড ভ্যানে করে পাচারের সময় ১ হাজার ৫শ বোতল ফেন্সিডিল সহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
অাটককৃতরা হচ্ছেন, ঢাকার রসুলপুর দনিয়া যাত্রাবাড়ি এলাকার মৃত সফিক এর ছেলে সেন্টু (৪২) ও মাদারীপুরের শিবচর থানার ধাপেরহাট এলাকার (বর্তমানে মেডিক্যাল রোড জুরাইন, ঢাকায় বসবাসকারী) মৃত তাহের মিয়ার ছেলে ফরিদ (২৭)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সিল্কসিটিনিউজকে জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এস আই) মাহমুদুর রশিদের নেতৃত্ত্বে পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের উত্তর ভবানীপুর মসজিদের পাশের রাস্তায় অভিযান চালায়। এ সময় কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ম-২৯২১) করে ফেন্সিডিল পাচারের সময় সেন্টু ও ফরিদকে হাতে নাতে আটক করা হয়। কার্ভাড ভ্যানের ভেতর গোপন কুঠরি বানিয়ে ফেন্সিডিলগুলো পাচার করা হচ্ছিল। বিকেলে এ ঘটনায় মামলা রজু করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
স/অ









