
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাকপাড়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক হেরোইন জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার রাতে এই অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫।
আটক ব্যবসায়ীরা হলো- জেলার সদর উপজেলার চাকপাড়া এলাকার মৃত কলিমুদ্দিন ও মৃত আমেনা বেগমের ছেলে ইউসুফ আলী (৫০) এবং একই এলাকার মৃত সেকেন্দার আলী ও মৃত গোলবাহারের ছেলে আমিনুল ইসলাম ওরফে বাবু (৩৭)।

এ বিষয়ে সোমবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, সীমান্ত দিয়ে হেরোইন আসার বিশেষ গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল রোববার দিবাগত গভীর রাত ১টায় সোমবার জেলার সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া সীমান্ত এলাকায় ইউসুফের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ইউসুফের বাড়িতে ঘাসের বস্তার ভিতর থেকে ৬৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ আসামী ইউসুফ ও তার সহযোগী বাবুকে মাদক বিক্রয়লব্ধ ১ লক্ষ টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাদের নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।








