সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ৩

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর থানা এলাকায় পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে ১৫৬ বোতল ফেন্সিডিল এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়া গ্রাম থেকে ডাবলু’র ছেলে সাব্বির আলী (২৫) কে ১৫০ বোতল ফেন্সিডিলসহ কানসাট ইউপির জোহরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে।

একই স্থান হতে ভোলাহাট উপজেলার বড়গাছি কৃষ্ণগোবিন্দপুর গ্রামের আবু বাক্কারের ছেলে ইকবাল হোসেন (৪০) কে ৫০০ গ্রাম গাঁজা সহ ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

অপরদিকে, গোমস্তাপুর উপজেলার নাদিরাবাদ গ্রাম হতে উপজেলার রহনপুরের একরামুলের ছেলে এজাবুল হক (৪০) কে ৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ঘটনাগুলির ব্যাপারে পৃথক মামলা করা হয়েছে।

 

জেলা পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যগুলি নিশ্চিত করেছে।

 

স/ঈ