সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক৩০ মে ২০২২১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরাপুর মধ্যপাড়া গ্রামের একটি পুকুরের গোসল করতে নেমে দিদার ও তিশা নামের দুই শিশু পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ৩০ মে সকালে সাড়ে ১১টার দিকে পানিতে ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে দিদার (০৫), একই এলাকার হোসেন আলীর মেয়ে তিশা (০৪) ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভাধীন ১৩নং ওর্য়াডের টিকরামপুর মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে দুটি বাচ্চা পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বাচ্চাদেরকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চা দুটিকে মৃত ঘোষণা করে।

এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এস/আই