চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময় রানিহাটি বাজারে সোনামসজিদগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী (বাইকার) লিটন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা লিটনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রয়েছে।
ওসি আরও জানান, ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।










