নিজস্ব প্রতিবেদক :
দুর্ঘটনার পরে ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকচালকের সহযোগীকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। তারা জানান, ট্রাকটি চালকের সহযোগীই (হেলপার) চালাচ্ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দর গামী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সূচিত্রা রানী সরকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।










