সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজশাহীতে ভাটাপাড়া প্রিমিয়ার লিগ (ভিপিএল)-১৪ আয়োজনকে সামনে খেলোয়াড়দের নিয়ে নিলাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পিপড়া কনভেনশন সেন্টারে এ নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিশেষ অতিথির বক্তব্যে কামরুজ্জামান বলেন : খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
তিনি আরও জানান, ভাটাপাড়া প্রিমিয়ার লিগ-১৪ আয়োজনে আরশি সাপ্লাই ডটকম (Arshi Supply Dot Com), আরশি মেডিকেল সাপ্লাই (Arshi Medical Supply) এবং আধুনিক ফিজিওথেরাপি প্রতিষ্ঠান-এর পক্ষ থেকে থাকছে বিশেষ স্পন্সর সহযোগিতা।
বক্তারা বলেন, তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের পরিচালক কামরুজ্জামান।
এ সময় বক্তব্য দেন মহানগরীর সাবেক শিবির নেতা জসিম উদ্দিন সরকার এবং ইঞ্জিনিয়ার আরিফুল জামানারী।
ভাটাপাড়া প্রিমিয়ার লিগ-১৪ আয়োজনকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আয়োজনটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।










