সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু অর্থায়ন ও ব্যবহার নিয়ে সনাকের মানববন্ধন

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু অর্থায়ন ও ব্যবহার নিয়ে সনাকের মানববন্ধন

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু অর্থায়ন ও এর ব্যবহার নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালণ করেছে সচেতন নাগরিক কমিটির (সনাক)। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ বাস্তবায়ন,সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ, ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিসমূহ উঠে আসে।

মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জে সনাক সভাপতি সেলিনা বেগম, সহসভাপতি গোলাম ফারুক, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

 

এ ব্যাপারে সুনির্দিষ্ট ১০ দফা দাবি সম্বলিত অবস্থানপত্র পাঠ করেন সনাক সদস্য উম্মে সালমা। মানববন্ধনে সনাক সদস্য সহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
স/শ