সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া মিটার উদ্ধারসহ যুবক আটক

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২৪২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া মিটার উদ্ধারসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় পরিচালিত পৃথক অভিযানে এসব বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। এ সময় জেলার সদর উপজেলার মহারাজপুর থেকে বিভিন্ন সময় চুরি হওয়া মোট ৭টি বৈদ্যুতিক মিটারের মধ্যে ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। আটক করা হয় এক যুবককে।

আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার বিশ^নাথপুর গ্রামের মানারুল ইসলামের ছেলে হাসান ওরফে বাবু (১৮)।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বুধবার দুপুরে থানা কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ জানান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আমিনুল রসুলের দায়ের করা এজাহারের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সার্বিক সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিম আহম্মেদের নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত গভীর রাত বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার বিশ^নাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চুরির মূল হোতা বাবুকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মহদীপুর এলাকা থেকে ১টি, রশিক নগর এলাকা হতে ১টি এবং সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঝিল্লিপাড়া হতে ১টি, মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি এলাকা হতে ১টি, মহারাজপুর মেলার মোড় কোল্ড স্টোরেজের সামনে হতে ১টিসহ চুরি যাওয়া ৭টি মিটারের মধ্যে ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা যায়, আটক বাবু তার চোর সাথীদের নিয়ে সদর উপজেলার ঝিল্লিপাড়া, চুনাখালী, রসিকনগর, পুকুরটুলি ও মহারাজপুর এলাকার বিভিন্ন বাড়ির বৈদ্যুতিক মিটার চুরি করে কাগজের চিরকুটে মোবাইল নাম্বার (০১৬০৪৩৫৬৩২৩ ও ০১৮২৯৯৫৯৭৬৬) লিখে রেখে যায়। পরবর্তীতে গ্রাহকগণ মোবাইল নাম্বারগুলিতে ফোন দিলে চোরেরা মিটার ফেরতের বিপরীতে নগদ অর্থ দাবী করে মিটার ফেরতের প্রতিশ্রুতি দেয়।

তবে এ পর্যন্ত চুরি যাওয়া ৭টি মিটারের সর্বমোট মূল্য ৮৮ হাজার ১ শত ৩৭ টাকা বলে জানান চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আমিনুল রসুল। ###