সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আড়াই লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, যুবক আটক

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে আড়াই লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মাদক বহনকালে আড়াই লক্ষ টাকার আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ৯ টায় জেলার শিবগঞ্জ উপজেলায় পরিচালিত এক অভিযানে ৩৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে এক যুবককে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আটক যুবক জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন হঠাৎ পাড়ার মৃত রোমেলা বেগম ও সাইফুল ইসলামের ছেলে রুবেল আলী (২৮)।

এ বিষয়ে শনিবার সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক আসার গোপন গোয়েন্দা
সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর
ইউনিয়নের লাহাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৫৬ হাজার ২ শত টাকার ৩৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় অভিযানে রুবেলকে আটক করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামী রুবেলকে সোপর্দ করা হয়েছেবলে জানান অধিনায়ক।