
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান শুক্রবার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে শুক্রবার দিনভর জনসংযোগ করেছেন।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ দুলালসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।পরে সন্ধ্যায় তিনি বোয়ালিয়া কাউন্সিল বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় অংশ নেন।








