সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এক ডজনের বেশী

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এক ডজনের বেশী
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে জেলার গুরুত্বপূর্ণ আসন চঁাপাইনবাবগঞ্জ-২। নির্বাচনী এলাকা নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা  নিয়ে গঠিত আসনটি। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে  দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন ১৪ জন মনোনয়ন প্রত্যাশী।
তারা হলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য  মুহা. জিয়াউর রহমান, ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  গোলাম মোস্তফা বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি,  নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির  সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দ্দার ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন এবং ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ,সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি এ্যাড.শওকত আরা ও ছাত্রনেতা সাকলায়েন আলম।
এইচ/আর