সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ঈদ পূর্নমিলনী

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ঈদ পূর্নমিলনী

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ‘নবাবগঞ্জ সরকারি কলেজের’ আয়োজনে  ঈদ পূর্নমিলনী ও ছাত্র-শিক্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার কলেজের এন এম খান অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর এ কে এম মনজুর রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপাধাক্ষ প্রফেসর ইব্রাহিম হোসেন, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রফেসর দাউদ হোসেন, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, দর্শন বিভাগের প্রধান প্রফেসর রেজাউল করিম, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান মোঃ আবদুল খালেক, ইসলাম শিক্ষা বিভাগের প্রধান মিয়া মোহাম্মদ নুরুল হক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাকিলা খাতুন, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মেসবাউল আলম, উতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হক, একাদশ শ্রেণীর ছাত্র  ইসরাত জাহান, মোসতাফিজুর রহমান, সানজিদা আলম ইতি, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আজিজুল হক প্রমুখ।

 

ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময়সভায় কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা করা হয়।

স/অ