সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে বিএনপির সদস্য বহিষ্কার

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া
চাঁদাবাজির অভিযোগে বিএনপির সদস্য বহিষ্কার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপ এবং বিভিন্ন মৎস্য খামারে (ফিসারিতে) চাঁদাবাজি ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোনার খালিয়াজুরিতে ইউনিয়ন বিএনপির এক সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত সদস্য হলেন আসিফুজ্জামান চৌধুরী উজ্জল। তিনি জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির ২২নং সদস্য ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান কেষ্টুর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, আসিফুজ্জামান চৌধুরী উজ্জলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে সবপর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্যও বলা হয়েছে।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান কেষ্টু জানান, রাজনৈতিক ও দলীয় ভাবমূর্তি নষ্টের অনেক কারণ রয়েছে বহিষ্কৃত ব্যক্তির বিরুদ্ধে। এজন্য আসিফুজ্জামান চৌধুরী উজ্জলকে দল থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সূত্র: যুগান্তর