সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

চকরিয়ায় গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক২৮ জুন ২০২৬১ মিনিট পড়া
চকরিয়ায় গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী নোয়াহ গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
রবিবার (২৮ জুন) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোজাহেরপাড়ার রাস্তার মাথার আমিনের দোকান নামক স্থানে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. মাহবুব আলম (২৫)। তিনি মোজাহেরপাড়ার মৃত আবুল কালামের ছেলে। আহতরা হলেন নিহতের ছোট ভাই মো. সাহেদ ও মো. রাসেল।

তাদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের বাঁকে ঝুঁকিপূর্ণ স্থানে লাকড়ি স্তূপ করে রাখার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এই কারণে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করাসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।