সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা 

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা 
গোমস্তাপুর প্রতিনিধি:
” স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে শোভাযাত্রাটি রহনপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী (কর্মকর্তা) ইউএনও নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।
এছাড়া, শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, প্যানেল চেয়ারম্যান জাহানারা পারভীনসহ পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা ও কর্মচারীরা।