সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে স্কাউটসের সুবর্ন জয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে স্কাউটসের সুবর্ন জয়ন্তী উদযাপন
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সুবর্ন জয়ন্তী  উপলক্ষে গোমস্তাপুরে দিনব্যাপি স্কাউটস কাম্প অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার গোমস্তাপুর উপজেলার  রহনপুর খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা স্কাউটসের কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার নাজমা খাতুন।বক্তব্য রাখেন  উপজেলা স্কাউটসের সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ, সদস্য মোঃ খসরু প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সালমা খাতুন জুলি। ক্যাম্পে দিনব্যাপী বিভিন্ন স্কাউটিং  কার্যক্রম  ও ডিসপ্লে  প্রদর্শন  করা হয়।