দুর্ঘটনা

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

Silk City২২ জুন ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় মিহাদ (২০) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে রহনপুর -নাচোল সড়কের চিনিয়াতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক ওই এলাকার আসাদুল হকের ছেলে।

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক সুজাউদ্দৌলা জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সে মোটরসাইকেল নিয়ে তার বাসার সামনের রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের নিকট তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।