সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার  দাফন সম্পন্ন  

নিউজ ডেস্ক৪ মে ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার  দাফন সম্পন্ন  
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার  আলিনগর দিয়াড়াপাড়া নিবাসী  বীর মুক্তিযোদ্ধা  বাহারআলির (৭৩) শনিবার বিকেলে দাফন সম্পন্ন হয়েছে। এরআগে শনিবার ভোর ৫ টায় তিনি  নিজ বাসভবনে ইন্তেকাল করেন।( ইন্না-লিল্লাহী… রাজেউন) মৃত্যু কালে তিনি স্ত্রী  ৩ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
তার জানাজার নামাজ শনিবার বিকেলে  আলিনগর ইউনিয়নের একটি আম বাগানে অনুষ্ঠিত হয় । জানাজায় উপস্থিত ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য ও  বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার  মোস্তফা কামাল , মোজাম্মেল হক মাষ্টার  মাহাতাবুল আলম নুরী, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ও আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ এবং তরিকুল ইসলাম , উপজেলা কৃষি অফিসার  তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর  থানার অফিসার ইনচার্জ  চৌধুরী যুবায়ের আহমদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা  পূর্বে গোমস্তাপুর থানার এস আই বাহারুল ইসলামের নেতৃত্বে  চৌকস  পুলিশ দল তাকে  গার্ড অফ অনার প্রদান করেন। জানাজা শেষে আলিনগর দিয়াড়াপাড়া গোরস্থানে দাফন করা হয়।