সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে মৎস্য ব্যবসায়িকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে  

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে মৎস্য ব্যবসায়িকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে  
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একজন মৎস্য ব্যবসায়িসহ কয়েকজন মৎস্যজিবীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার একটি রেঁস্তরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।  উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর গ্রামের মৎস্য ব্যবসায়ি ওমর আলীর স্ত্রী আরমানি বেগম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন,  পুকুরে মাছ  ধরা কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের বিরামপাড়ার আঃ আজিজ গোমস্তাপুর থানা পুলিশকে ম্যানেজ করে তার স্বামীসহ কয়েকজন মৎস্যজিবীর  বিরুদ্ধে মিথ্যা  মামলা দায়ের করেছেন। এ মামলায় তাঁর স্বামীসহ ২ জন বর্তমানে জেলহাজতে রয়েছেন বলে জানান  তিনি।
তিনি  এ মিথ্যা মামলা প্রত্যাহার করে তার স্বামীসহ অন্যদের মুক্তি  দাবি করেন। এ বিষয়ে মামলার বাদী আঃআজিজ জানান, ওমর আলীসহ ৫ জন বিভিন্ন সময় বোয়ালিয়া ও চৌডালা ইউনিয়নে অবস্থিত  তার  ২ টি পুকুরের প্রায় ১০ লক্ষ টাকার মাছ চুরি করে বিক্রি করেছে। আমি স্থানীয়ভাবে বিচার না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি ) চৌধুরী জোবায়ের  আহমেদ জানান, ঘটনাটি তদন্ত পূর্বক মামলাটি গ্রহন করা হয়েছে।