
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে প্রবীনদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ শে জানুয়ারি) সকালে রহনপুর পৌরসভার পুরাতন ফায়ার সার্ভিস ষ্টেশন প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কাইয়ুম মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। অনুষ্ঠানে ১৩০ জন প্রবীনের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।








