সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২২১ মিনিট পড়া
গোমস্তাপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু


গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ীতে পানিতে ডুবে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে । শুক্রবার দুপুরে বাঙ্গাবাড়ী ইউনিয়নের একটি জলাশয়ে (কোপরায়) পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ওই স্কুল ছাত্রের নাম আরাফাত (১২)। সে বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে সে বাড়ি থেকে সাইকেল যোগে ওই স্থানে গোসল করতে নামে। সেখানে সে পানিতে ডুবে মারা যান। পরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এস/আই