
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও নিশাত আনজুম অনন্যা।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, মোজাম্মেল হক মাষ্টার ও মাহতাবুল আলম নুরী, শিক্ষক নেতা আনোয়ার জাহান, সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমুখ।








