সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে দাম্পত্য কলহের জের ধরে  গৃহবধূর আত্মহত্যা 

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে দাম্পত্য কলহের জের ধরে  গৃহবধূর আত্মহত্যা 

গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিশি(২২ )নামে এক সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজারপাড়ায় তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তার দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তার বাবার বাড়ি রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়ায়।
পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ওই গৃহবধূর স্বামী প্রসেনজিৎ জানায়, সোমবার সকালে স্ত্রীকে রেখে সে দোকানে চলে যায়। দুপুর ১২ টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে তার গলায় ফাঁস লাগানোর খবর পায়। পরিবারের লোকজন তার বাড়ি থেকে তাকে  ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক মোঃ রফিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেয়া হয়েছে।