সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষে  যুবক নিহতের ঘটনায় একজন আটক

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষে  যুবক নিহতের ঘটনায় একজন আটক
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংষর্ষে যুবক নিহতের  ঘটনায় তোজাম্মেল (৫৫)  নামে একব্যক্তি কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। সে এজাহারভূক্ত আসামি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল আলিম। তিনি আরও জানান,মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  প্রসঙ্গত: গত সোমবার জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়।
তার মধ্যে জয়নাল বুধবার সকালে রামেক হাসপাতালে মারা যায়। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান,আটক তোজাম্মেলকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।