সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ওভারটেক করতে গিয়ে ট্রাক ও পাওয়ার টিলার খাদে, আহত-৪

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে ওভারটেক করতে গিয়ে ট্রাক ও পাওয়ার টিলার খাদে, আহত-৪
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আঞ্চলিক মহাসড়কে ওভারটেকিং করতে গিয়ে  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩০ শে জানুয়ারি )দুপুরে গোমস্তাপুর-রহনপুর সড়কের  শিমুল তলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহনপুর থেকে পাওয়ার টিলার ও ট্রাক আগে পিছে হয়ে  আসছিল।পেছন দিক থেকে আসা ট্রাকটি ওভারটেকিং করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় তার পেছনে থাকা  পাওয়ার ট্রিলারটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টো যায়। পরে রহনপুর ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সপ ভর্তি করা হয়। এ ঘটনায় আহতরা  হলেন, ট্রাক চালক সেলিম(৪২)  ও সহকারী জাহিদ (১৯)  তাদের বাড়ি পাবনার বেড়া উপজেলার বসন্তপুরে । এছাড়া পাওয়ার টিলার চালক  হৃদয় (২২) ও সহকারী  রুবেল(২০) এ ঘটনায় আহত হয়।তাদের বাড়ি উপজেলার চৌডালা ইউনিয়নের বেনিচকে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি)  চৌধুরী জুবায়ের আহমেদ জানান,ট্রলি ও ট্রাক ওভারটেকিং করতে গিয়ে খাদে পড়ে যায়।এতে উভয় যানবাহনের  চার জন আহত হয়। দূর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসেছে তাদেরকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।