সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭৫৪ জন

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭৫৪ জন
ফাইল ফটো
গোমস্তাপুর প্রতিনিধি:
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলায় এবার মোট ৩৭৫৪ জন পরীক্ষার্থী অংশ নিবে।
এরমধ্যে এসএসসিতে ২৮১২ জন,এসএসসি( ভোকেশনাল) পরীক্ষায় ২৩৮ জন ও দাখিল পরীক্ষায় ৭০৪ জন অংশ নিচ্ছে। এবার মোট ৬ টি কেন্দ্রের মধ্যে  ৪টি কেন্দ্রে এসএসসি, ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলার ৪৬ টি মাধ্যমিক  বিদ্যালয়ের এসএসসি ও ২৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিবে। পরীক্ষা গ্রহনের প্রস্তুতি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান,সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় নানা সিদ্ধান্ত নেয়া হয়েছে।