
গোমস্তাপুর প্রতিনিধি:
মহান বিজয়ের মাসে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুইজন বীর মুক্তিযোদ্ধা শনিবার ইন্তেকাল করেছেন। তারা হলেন, উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিংপাড়ার বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন( ৮০) এবং ওপরজন হলেন আলিনগর ইউনিয়নের মৃত সেতু মহাজনের ছেলে রহনপুর পুরাতন বাজার নিবাসী বিশিষ্ট কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাদশা(৭০)।
শনিবার বিকেলে রহনপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বাদশার জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। অপরদিকে, বাঙ্গাবাড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেনকে শনিবার বিকেলে জানাযা শেষে তার নিজ এলাকার গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি)জান্নাতুল ফেরদৌস।








