সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।
সভাটি সমন্বয় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। এ সময় বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার নবাগত ওসি চৌধুরী জোবায়ের আহমেদ, ১৬,বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার  আবদুল আওয়াল, উপজেলা  আনসার ও ভিডিপি  কর্মকর্তা রইছ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোলাম কিবরিয়া হাবিব, সামিউল আলম শ্যামল, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ প্রমুখ। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহায়তা কামনা করা হয়।