চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ইজারা নেয়া জলমহালে জোরপূর্বক মৎস্য শিকার বন্ধের দাবি 

Silk City১৯ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইজারা নেয়া একটি বিলে  জোরপূর্বক মৎস্য শিকার করছে দূর্বৃত্তরা। গত এক সপ্তাহ যাবত এ অবস্থা বিরাজ করলেও তাদের কোন সহায়তা করেনি স্থানীয় প্রশাসন।রোববার উপজেলা প্রেসক্লাবে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিল ইজারাদাররা।
বিল লীজ নেয়া পূনর্ভবা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি বিশু মিয়া তার লিখিত বক্তব্য জানান,তারা ভূমি মন্ত্রনালয় থেকে বাংলা ১৪২৭ সালে ৬ বছরের জন্য চূড়ইল বিল ইজারা নেন।দেশের বর্তমান পরিস্থিতিতে স্থানীয় কিছু দুর্বৃত্ত গত ১১ আগষ্ট থেকে ওই বিলে দেদারছে জোরপূর্বক মৎস্য শিকার করছে। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেও কোন সহায়তা পাওয়া যায়নি বলে জানানো হয়। তারা অবিলম্বে  বিলে জোরপূর্বক মৎস্য শিকার বন্ধের দাবি জানিয়েছে।