গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় পাঁচটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন এলাকার জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
বৃহস্পতিবার ফলক উন্মোচনের মাধ্যমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব কাজ সম্পন্ন হলে স্থানীয় মানুষের চলাচল ও নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় এলাকাবাসী নতুন উন্নয়ন কাজের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজগুলো বাস্তবায়নের আশা ব্যক্ত করেন।
গোমস্তাপরে ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজান









