সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
রাজশাহী

গোদাগাড়ীতে শ্রমিকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে শ্রমিকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোদাগাড়ী প্রতিনিধিঃ

গোদাগাড়ীতে জাতীয় শ্রমিকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় গোদাগাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাসান আলীর নেত্বত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ফিরোজ চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস।

 

অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সংগঠনিক সম্পাদক দুরুল হোদা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্বাস আলী, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ রানা প্রমুখ।

স/অ